রবিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬
spot_img
spot_img

এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন ২০২৬

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি), মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ সবার অবগতির জন্য প্রতি
বছরের ন্যায় এবছরও গত নভেম্বর ১৪, ২০২৬ তারিখে ‘শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন’ আয়োজন করেছে। দিনব্যাপী এই সম্মেলনে শাখা ব্যবস্থাপকবৃন্দ, শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ প্রায় ১৩০ জন স্বশরীরে ও ৩০০ জন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান ড. ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর নির্বাহী পরিচালক ও উপ-প্রধান ইমতিয়াজ আহমদ মাসুম। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানটির আয়োজক হিসেবে সকলকে স্বাগত জানান। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক মো. আশরাফুল আলম এবং শাহালাম কাজী। এছাড়াও এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি (ঈঈঈ)-এর সদস্যবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিবি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার রেইস উদ্দীন
আহমাদ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments