সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএমডি’র পদত্যাগ: শোকজের মুখে ডিএসই
spot_img
spot_img

এমডি’র পদত্যাগ: শোকজের মুখে ডিএসই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারেক আমিন ভূঁইয়ার পদত্যাগের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২৫ আগস্ট বৃহস্পতিবারের মধ্যে এ ব্যাপারে ডিএসইকে ব্যাখ্যা দিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম ২৪ আগস্ট, বুধবার ডিএসইর চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমানকে এ বিষয়ে আলোচনার জন্য ডেকেছেন।

তারিক আমিন ভূইয়া মঙ্গলবার, ২৩ আগস্ট ডিএসইর চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অক্টোবরের শেষে তার পদত্যাগ কার্যকর করার কথা বলা হয়েছে পদত্যাগপত্রে। এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, এমডি একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে তিনি অক্টোবরের শেষে পদত্যাগের কথা বলেছেন।

এমডির পদত্যাগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে ডিএসইর চেয়ারম্যান বলেন, উনি এক পৃষ্টার পদত্যাগপত্রে অনেকগুলো কারন উল্লেখ করেছেন। এরমধ্যে সংক্ষেপে বলতে গেলে তিনি এখানে যেভাবে কাজ করতে চাচ্ছেন, সেইভাবে পারছেন না বলে জানিয়েছেন। এ কারনে তিনি পদত্যাগ করা উচিত বলে মনে করেছেন।

১২৭ জনের পদোন্নতি দিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন ডিএসইর এই এমডি। অভিযোগ ওঠে এনআরসিকে (নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি) বাদ দিয়ে এমডি একক সিদ্ধান্তে তিন কর্মকর্তাকে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জিএম করেছেন। ডিএসইর নিয়ম অনুসারে ডিজিএম পর্যায়ের কোনো কর্মকর্তাকে পদোন্নতি দিতে এনআরসির সুপারিশ লাগে। কমিটি যাচাই বাছাই করে পদোন্নতির সুপারিশ করে।

ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমন পদোন্নতি দেয়ায় সোমবার, ২২ আগস্ট অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় এমডি তারেক আমিন ভূইয়াকে তোপের মুখে পড়তে হয়। এমনকি পর্ষদ সভার একটা পর্যায়ে তাকে সভায় না রাখার সিদ্ধান্ত হয়। ফলে এমডির অনুপস্থিতেই পর্ষদ সভার ওই অংশ অনুষ্ঠিত হয়। এমন পরিস্থিতিতে একদিন না যেতেই পদত্যাগপত্র জমা দিলেন ডিএসইর এমডি।

ডিএসইর কর্মকর্তাদের দেয়া পদোন্নতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডিএসইর নিয়ম অনুযায়ী পদোন্নতির একটি অংশ ওনার (এমডি) এখতিয়ারের মধ্যে পড়ে না, সেটা পরিবর্তন করতে বলা হয়েছে। আর বাকিগুলোর মধ্যে অর্গানোগ্রামে পদ নেই, তবু পদোন্নতি হয়েছে, এগুলো এনালাইসিস করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৬ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তার নিয়োগে অনুমোদন দিয়েছিল। এর আগের দিন ৫ জুলাই এমডি পদে নিয়োগ চেয়ে তারিক আমিন ভূইয়া, অভিজিৎ কুমার সাহা ও মুস্তাফিজুর রহমানের নাম কমিশনে প্রস্তাব করেছিল ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে কমিশন তারিক আমিন ভূইয়াকে এমডি পদে নিয়োগে অনুমোদন দেয় কমিশন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments