বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএম. খোরশেদ আলম এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক
spot_img
spot_img

এম. খোরশেদ আলম এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এম. খোরশেদ আলম এনসিসি ব্যাংক পিএলসির নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এর পূর্বে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্বসহ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স বিভাগের নেতৃত্বে ছিলেন। খোরশেদ আলম ৩০ বছরের অভিজ্ঞতা সমৃদ্ধ একজন দক্ষ পেশাদার ব্যাংকার।

তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনে রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসএমই ঝুঁকি এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন। আলম ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

পরবর্তীতে ২০১৯ সালে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে এনআরবি ব্যাংকে যোগদান করেন এবং রিটেইল, এসএমই, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড ট্রেনিং ইনিস্টিটিউটসহ বিভিন্ন বিভাগে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ২০২১ সালে তিনি পুনরায় ইস্টার্ন ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন এবং শীর্ষ পর্যায়ে নেতৃত্ব প্রদান করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments