ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ঘোষিত বোনাস ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১১ এপ্রিল, ২০২৩ তারিখ (মঙ্গলবার) নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে ১ শতাংশ বোনাস ডিভিডেন্ড।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসবিএসি ব্যাংকের বোনাস ডিভিডেন্ডের অনুমোদন দিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments