শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
spot_img
spot_img

এসবিএসি ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব, পরিচালক এজেডএম শফিউদ্দিন শামীম, আলহাজ্ব মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ হেলালউদ্দিন, আনোয়ার হোসেন ও মোঃ মুশফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোঃ মকবুল হোসেন ভুঁইয়া এবং জিয়াউর রহমান জিয়া এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ নূরুল আজীম, মোঃ আলতাফ হোসেন
ভুঁইয়া, একেএম রাশেদুল হক চৌধুরী ও মোঃ আব্দুল মতিনসহ বিভিন্ন বিভাগীয় প্রধান,
শাখা-উপশাখার ব্যবস্থাপক এবং অপারেশন্স ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে জানানো হয়, এসবিএসি ব্যাংকের ২০২২ সাল শেষে আমানতের পরিমাণ
দাঁড়িয়েছে সাড়ে ৮ হাজার কোটি টাকা; যা আগের বছর শেষে ছিল ৭ হাজার ৩১০ কোটি টাকা।  আর এসময়ে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ কোটি টাকা; যা ২০২০ সাল শেষে ছিল ৬ হাজার ৫৯৬ কোটি টাকা।  গতবছরে রফতানি হয়েছে ৩ হাজার ৪০২ কোটি টাকা, আমদানি ৪ হাজার ৫০৮ কোটি টাকা এবং রেমিট্যান্স এসেছে ৯৫২ কোটি টাকার।

আবদুল কাদির মোল্লা বলেন, বর্তমানে বৈশি^ক ও অভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জ বিদ্যমান থাকা স্বত্ত্বেও সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। যার ফলশ্রুতিতে চতুর্থ প্রজন্মের ব্যাংক হয়েও আমরা আর্থিকসূচকগুলোতে ভালো একটা ভিত গড়তে সক্ষম হয়েছি। পর্ষদের পক্ষ থেকেও আমরা সবধরণের নীতি ও কৌশলগত পরিকল্পনা প্রণয়নে সহায়তা দিয়ে আসছি। আমরা মুনাফাকে বড় করে না দেখে কমপ্লায়েন্স ব্যাংক হিসেবে টেকসই আর্থিক অর্জনকে অগ্রাধিকার দিতে চাই।

একইসঙ্গে কৃষি, এসএমই, নারীউদ্যোক্তাদের ঋণ প্রদানে অগ্রাধিকার দিতে হবে; পাশাপাশি রেমিট্যান্স আহরণ ও বৈদেশিক বাণিজ্যেও গুরুত্বারোপ করতে হবে। আমরা গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কাজ করে থাকি।  তিনি আরও বলেন, আমরা যারা বোর্ডে আছি, তাদের প্রত্যেকে বিশ্বাস করি যে, আমানতকারীরাই ব্যাংকের প্রকৃত মালিক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments