ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) লিমিটেড ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮.৪৫ টাকা। আর এককভাবে আয় করেছে ২৯.৯৬ টাকা।
সর্বশেষ বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৮২.৭৯ টাকা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৭.৬৭ টাকা। আর এককভাবে দাঁড়িয়েছে ২৬৮.৭৯ টাকা।
কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ১ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments