বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএসিআই লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

এসিআই লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।কোম্পানিটি সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ ডিভিডন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ ক্যাশ ও বাকী ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ২৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪ টাকা ৭৮ পয়সা।

অন্যদিকে সর্বশেষ বছরে একভাবে এসিআইয়ের ইপিএস (Solo EPS) হয়েছে ৩০ টাকা ৮৩ পয়সা। আগের বছর একক ইপিএস ছিল ৩১ টাকা ৫২ পয়সা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪১ টাকা ৯৮ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭  নভেম্বর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments