ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ৩০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, বহস্পতিবার, এস. এস. ষ্টীল লিমিটডের ২১তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটর্ফম-এ অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারগণ ডিভিডেন্ড এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাভেদ অপগেনহাফেন। উক্ত সভায় সতন্ত্র পরিচালক সাদাদ রহমান, সৈয়দ রেজারাজ আহমেদ ও মো: আবু জাফর, প্রধান আর্থিক কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ রেজাউল হক, কোম্পানি সচিব মো: মাস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক সম্মানিত শেয়ারহোল্ডার অনলাইনে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মো: মাস্তাফিজুর রহমান।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরে সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% ক্যাশ ডিভিডেন্ড (উদ্যাক্তা শেয়ারহোল্ডার ও পরিচালকগণ ব্যতীত) ৮% স্টক ডিভিডেন্ড সকল শেয়ার হোল্ডারগণ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। এ ছাড়াও সকল এজেন্ডা গুলা অনুমোদন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments