ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এস.এস. স্টিল লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ০.০৪ টাকা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০১ টাকা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৭ টাকা। গত বছর একই সময়ে আয় ছিল ০.০৩ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির পুনর্মূল্যায়ন সহ সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৮১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments