ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ২১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments