সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনওমরাহ হজ করতে সৌদি আরবে ফেরদৌস
spot_img
spot_img

ওমরাহ হজ করতে সৌদি আরবে ফেরদৌস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন তিনি। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

মক্কা শরিফে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে ফেরদৌস লিখেছেন, ‘আলহামদুল্লিলাহ’।

ফেরদৌস আহমেদ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ফেরদৌস মডেলিং ও উপস্থাপনায়ও সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।

ফেরদৌস আহমেদ অভিনীত প্রথম চলচ্চিত্র নায়ক সালমান শাহর অসমাপ্ত কাজ ‘বুকের ভিতর আগুন’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় ‘পৃথিবী আমারে চায় না’। পাশাপাশি তিনি কলকাতার চলচ্চিত্রেও অভিনয় করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments