ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ টাকা ৯২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬ টাকা ৬৭ পয়সা আয় ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন ছাড়া) হয়েছে ২৮২ টাকা ৮০ পয়সা। যা পুনর্মূল্যায়নের সাথে হয়েছে ৩৮৪ টাকা ২২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments