ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হঠাৎ কোন কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েই চলছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা লিমিটেডের শেয়ার দর। কোম্পানি দুটির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ ও মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৯ সেপ্টেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পরযবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ আগস্ট ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ১৫৮ টাকা ১০ পয়সা। ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৪৬ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।
অন্যদিকে বিকন ফার্মার শেয়ার দর গত ১৩ সেপ্টেম্বর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা । ১৯ সেপ্টেম্বর শেয়ারটির দর ৩৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments