সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক
spot_img
spot_img

ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

মেজর (অব:) সিনহা হত্যা মামলার আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানার সদ্য বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে।রবিবার বিকাল ৪টায় এ মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।

তিনি জানান, বরখাস্তকৃত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের নামে অবৈধ অর্থে চট্টগ্রামে সম্পদের পাহাড় গড়েছেন। তাদের বিরুদ্ধে প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়া গেছে। প্রদীপ দাশের সম্পদ অনুসন্ধান ও প্রাথমিক তদন্ত দুদকের কেন্দ্রীয় অনুমোদন প্রাপ্তির পর মামলাটি দায়ের করা হয়। তিনি নিজে ওই মামলার বাদী বলে জানান রিয়াজ উদ্দিন।

সূত্র জানায়, প্রদীপ ও তার স্ত্রী অসৎ উদ্দেশে একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদের তথ্য গোপন কওে তারা। এছাড়া তিন কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করেছে।

এর আগে ওসি প্রদীপ কুমার ও তার স্ত্রীর অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নামে দুদক। সেই অনুসন্ধানে এই দুইজনের নামে-বেনামে জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ মিলেছে। এরমধ্যে স্ত্রীর নামে চট্টগ্রাম মহানগরে ছয়তলা বাড়ি, প্লট, ফ্ল্যাট, একাধিক গাড়ি ও অন্যান্য সম্পদের প্রমাণ মিলেছে।

এছাড়া স্ত্রী চুমকির করণের নামে করেছেন মৎস্য খামার, বিপুল পরিমাণ কৃষি-অকৃষি জমি। স্ত্রীর নামে তিনি ব্যাংকে রেখেছেন বিপুল পরিমাণ টাকা। রয়েছে বিলাসবহুল বাড়ি-গাড়ি। বিদেশে টাকা পাচারের অভিযোগের সত্যতাও মিলেছে তাদের বিরুদ্ধে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments