ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পাপনিটি উদ্যোক্তা পরিচালকদের জন্য ৭৫ শতাংশ ক্যাশ ও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪.২১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪৫.৮৭ টাকা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৪.৪৮ টাকা। যা আগের বছর একই সময় এনএভিপিএস ছিল ২৪৩.১৬ টাকা।
আর শেয়ার প্রতি সমন্বিত কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৭.১০ টাকা। যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ১.৩৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments