বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওওয়েব কোটসের লেনদেন আজ শুরু
spot_img
spot_img

ওয়েব কোটসের লেনদেন আজ শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের অধীনে ওয়েব কোটস পিএলসি আজ ১১ মার্চ, ২০২৪ তারিখ ডিএসইতে শেয়ারের লেনদেন শুরু করবে। কোম্পানিটির ডিএসই, ট্রেডিং কোড “ওয়েবকোটস” এবং কোম্পানি কোড “পেপার ও প্রিন্টিং” সেক্টরের অধীনে ” ৭৯০০১”। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং শেষ হয় ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪টায়।

এর আগে গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস, ২০২২ অনুযায়ী- ওয়েব কোটস পিএলসি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

উল্লেখ, কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments