বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক মানুষ
spot_img
spot_img

কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক মানুষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় রুবায়ায় কোল্টান খনি ধসের ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার নর্থ কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত এই খনিটি ধসে পড়ে।

হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নর্থ কিভু প্রদেশে এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানান, ধসের পর কিছু মানুষকে ঠিক সময়ে উদ্ধার করা হয়েছে। কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। আহত প্রায় ২০ জনকে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিযুক্ত উত্তর কিভু প্রদেশের গভর্নর ইরাস্তন বাহাতি মুসাঙ্গা শুক্রবার বার্তা সংস্থা এএফপিতে বলেন, কয়েকজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সঠিক সংখ্যা জানাননি তিনি।

প্রাদেশিক গভর্নরের একজন উপদেষ্টা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে মৃতের সংখ্যা দুই শতাধিক বলে জানিয়েছেন। খনিশ্রমিক ফ্রাংক বলিঙ্গো জানান, এখনো অনেকে খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments