মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকনফিডেন্স সিমেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
spot_img
spot_img

কনফিডেন্স সিমেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অর্থ আত্মসাত সংক্রান্ত একটি মামলায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত রোববার (২ অক্টোবর) এই পরোয়ানা জারি করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আলোচিত মামলায় ইঞ্জিনিয়ার রেজাউল করিম জামিনে ছিলেন। রোববার বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শামীম আহমেদ জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
রেজাউল করিমের বিরুদ্ধে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের মামলাটি করেছিলেন নগরের রূপাতলী হাউজিং এলাকার বাসিন্দা এমদাদুল হক সুরুজ মোল্লা। গত ২৭ মার্চ কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করীমসহ আটজনের নামে মামলাটি করা হয়।
অভিযুক্তরা এর আগে আদালতে হাজির হয়ে জামিন নেন। তবে রোববার মামলার নির্ধারিত দিনে রেজাউল করীম আদালতে অনুপস্থিত থাকায় তাঁকে জামিন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন বিচারক।

মামলায় অভিযোগ করা হয়েছে, বরিশালে একটি নদীতীর সংরক্ষণে ব্লক ফেলানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের দরপত্রে ৩০ কোটি টাকার কাজটি পায় কনফিডেন্স গ্রুপের প্রতিষ্ঠান জুডিয়াক ড্রেজিং লিমিটেড। কাজটি বাস্তবায়নের জন্য চুক্তির মাধ্যমে সাব কন্টাক্ট্র নেন সুরুজ মোল্লা। তাঁর দাবি, শর্ত অনুযায়ী কাজ শেষ করার সময় মূল ঠিকাদার কনফিডেন্স গ্রুপের কাছে তাঁর ১৯ কোটি ১২ লাখ টাকা বকেয়া পড়ে। পরবর্তীতে ১৪ কোটি ৭২ টাকা পরিশোধ করা হলেও ৪ কোটি ৩৮ লাখ টাকা দিতে অস্বীকার করেন গ্রুপের চেয়ারম্যান রেজাউল করীম। এ কারণে তিনি মামলাটি করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments