ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির নাম কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিবর্তে কনফিডেন্স সিমেন্ট পিএলসি নামকরণের সিদ্ধান্ত জানিয়েছে।আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে।
কোম্পানিটি জানায়, কনফিডেন্স সিমেন্ট সংঘস্বারকের কিছু সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তন করতে পারবে। কোম্পানিটির টাইটেল নথি, লাইসেন্স এবং অন্যান্য নথিতে নতুন নাম ব্যবহার করবে।
এছাড়াও কোম্পানিটি শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে এই পরিবর্তন কার্যকর করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments