ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছে। আগের বছর আয় হয়েছিল ৬১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৮৯ পয়সা।
আগামী ৯ জানুয়ারি, ২০২৫ তারিখে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments