রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে বেশিরভাগ শেয়ার দর: লেনদেন ছাড়ালো ১৫'শ কোটি
spot_img
spot_img

কমেছে বেশিরভাগ শেয়ার দর: লেনদেন ছাড়ালো ১৫’শ কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৫’শ কোটি টাকা। অন্যদিকে সিএসইতেও লেনদেন বৃদ্ধিতে রয়েছে ইতিবাচক প্রভাব। তবে সূচক ও লেনদেন বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর।

জানা যায়, আজ ১৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪০.০৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮৫.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৯.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। সারাদিনে ডিএসইতে ৫৯ কোটি ১২ লাখ ১০ হাজার ৬৯৩টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৩৪ কোটি ৬২ লাখ ২৪ হাজার টাকা।

গতকাল ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৬২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৮১৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৮২.৭৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯২.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩১টির, কমে ৮৮টির এবং অপরিবর্তিত রয় ৪৯টির। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৫৩৩টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ২৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১১৬ কোটি ২৫ লাখ ৭১ হাজার টাকা।

 

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৪ শতাংশ বা ৭৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯২২.৫৯ পয়েন্টে।  দিনভর লেনদেন হওয়া ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৫ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৮২৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ১২ লাখ ১৫ হাজার ৭৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments