ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দৈনিক লেনদেনের পরিমাণ কমেছে। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে সূচক সামান্য বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৫ সেপ্টেম্বর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১০০.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭০.৫৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৫.৩৩ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১৭৬১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৫১ লাখ ২৮ হাজার ৭০৫টি শেয়ার ২ লাখ ৬ হাজার ২৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৫ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ৫০৯২.১৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৪ পয়েন্ট কমে অবস্থান করে ১১৭০.৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ০.৮৮ পয়েন্টে কমে অবস্থান করে ১৭৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৪৩টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত থাকে ৩৮টির। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৫৩ লাখ ৮৯ হাজার ৩৩৬টি শেয়ার ২ লাখ ২৩ হাজার ৪৩৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৮ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৫৩ কোটি ৩৬ লাখ টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ৯.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫২৩.৮৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৬ শতাংশ বা ১৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৩৭.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ১২ লাখ ৯৪ হাজার ২৭৫ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৯ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬২ টাকা।
সে হিসেবে সিএসইতে লেনদেন কমেছে ১২ কোটি ৮৯ লাখ ৭৯ হাজার ৭৮৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ





























Recent Comments