ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২১ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০৮ শতাংশ বা ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৬.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৬.৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯৫.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৯৬৭টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ৪৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৫৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৫.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯১৭.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১১৯.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬৯৪.৩৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৯১৫ কোটি ৫ লাখ ১৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫৯ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ২৬.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৪.২৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৮ শতাংশ বা ১৫.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৩৬.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৩০৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments