বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড ৫০২ জন শনাক্ত, আরও ৪ জনের...
spot_img
spot_img

করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড ৫০২ জন শনাক্ত, আরও ৪ জনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৫০৩ জন। একই সঙ্গে আরও ৪ জন মারা গেছেন। চারজনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা ১৩১ জনে দাঁড়ালো। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪ হাজার ৬৮৯ জন। নতুন ৪ জনসহ এ পর্যন্ত বাড়ি ফিরেছেন ১১২ জন।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৫০৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments