বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়করোনায় নতুন করে ২১৪ জন শনাক্ত
spot_img
spot_img

করোনায় নতুন করে ২১৪ জন শনাক্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহস্পতিবার ১১ আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়।

দেশে এ পর্যন্ত ২০ লাখ ৮ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১০ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৫ শতাংশ।একদিনে দেশে ৪৯৭ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৩৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments