ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলেও করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের।আজ শনিবার, ১১ জুন স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, টানা ৯ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন ও ১০ জুন ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৬ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১১০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ১৭৫ জন।
উল্লেখ্য, ২৪ ঘণ্টায় ৬ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১ দশমিক ১৪ শতাংশ হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.


























Recent Comments