শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকলকাতা বইমেলায় ‘মায়ার জঞ্জাল’
spot_img
spot_img

কলকাতা বইমেলায় ‘মায়ার জঞ্জাল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয় ‘মায়ার জঞ্জাল’। ঢাকার অপি করিম ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই সিনেমাটি আগামী ২৪ ফেব্রুয়ারি দুই দেশে মুক্তির পরিকল্পনা করছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান।

মুক্তিকে সামনে রেখে সোমবার (৬ ফেব্রুয়ারি) কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক জসীম আহমেদ। তিনি বলেন, ‘আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে একইসঙ্গে সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। কলকাতার নন্দনসহ মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। একইভাবে বাংলাদেশেও সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে দেখানোর পরিকল্পনা আমাদের। কলকাতা বইমেলায় আমরা ট্রেলার উন্মোচন করেছি এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকছে।’

কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে ‘মায়ার জঞ্জাল’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমাটি ইতোমধ্যে বেশ কিছু প্রথম সারির আন্তর্জাতিক উৎসবে সমাদৃত হয়েছে। জিতে নিয়েছে পুরস্কার ও প্রশংসা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments