শুক্রবার, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকল্কি সিনেমার নতুন রেকর্ড
spot_img
spot_img

কল্কি সিনেমার নতুন রেকর্ড

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি বছর মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে প্রথম ছবি হিসেবে ৫০০ কোটি রুপি আয় পার করে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে নাগ অশ্বিনের সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটি এ বছর ২৭ জুন সিনেমা হলে মুক্তি পায় এবং চলতি আগস্টেই ওটিটিতেও মুক্তি পাবে।তবে ওটিটিতে মুক্তির আগেই শাহরুখ খান অভিনীত আলোচিত ছবি ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়ে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

গত বছর মুক্তি পাওয়া শাহরুখ ও অ্যাটলির ‘জওয়ান’-সিনেমাটির আয় ছিল ৭৫০ কোটি রুপির কিছু বেশি। আর ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়ে ভারতের প্রেক্ষাগৃহ থেকে ৪০ দিনে ‘কল্কি’ আয় করেছে ৭৬০ কোটি রুপি।

ছবিটি যে বক্স অফিসে ঝড় তুলবে, সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ২৭ জুন মুক্তির পর ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে ৬৪ কোটি ৫০ লাখ রুপি আয় করে তেলেগু সংস্করণ থেকেই। এবং হিন্দি সংস্করণে ছবিটি ২৪ কোটি রুপি আয় করেছে।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটির পরিচালনায় ছিলেন নাগ অশ্বিন। এবং ছবিতে অভিনয় করেছেন ‘বাহুবলী’ খ্যাত প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানিসহ আরও অনেকে।

এছাড়া ছবিতে অতিথি চরিত্রে দেখা যায় ম্রুণাল ঠাকুর, দুলকার সালমন, বিজয় দেবরাকোন্ডা, এস এস রাজামৌলি, রাম গোপাল ভার্মাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments