সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস
spot_img
spot_img

কারখানা উন্নয়ন ও বিএমআরই প্রকল্পে এগোচ্ছে টেকনো ড্রাগস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও কেমিক্যাল খাতের কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড তাদের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ নির্ধারিত খাতে ব্যয় করছে বলে জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান অরুণ অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রান্তিকের আইপিও তহবিল ব্যবহার সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি আইপিও থেকে উত্তোলিত অর্থ বিভিন্ন উন্নয়ন ও সম্প্রসারণমূলক প্রকল্পে ব্যবহার করছে। এর মধ্যে গাজীপুরের মির্জাপুরে অবস্থিত কারখানার ভবন ও অন্যান্য নির্মাণকাজ এবং নরসিংদীর সাতিরপাড়ায় বিএমআরই (Balancing, Modernization, Rehabilitation and Expansion) কার্যক্রম উল্লেখযোগ্য।

নিরীক্ষকরা জানিয়েছেন, গাজীপুর কারখানায় ইটিপি’র অভ্যন্তরীণ ও বাহ্যিক ড্রেন লাইন, ফায়ার হাইড্র্যান্ট ও ডিটেকশন সিস্টেম, স্যানিটারি ও প্লাম্বিং, স্ক্র্যাপ ইয়ার্ড, অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, বিভিন্ন ভবনের শেলফ লেভেলিং ও ইপোক্সি ফ্লোরিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) ইউনিট, অফিস এলাকা এবং ক্যান্টিন ভবনের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে, যদিও কিছু স্থানে সাইড ওয়াল প্লাস্টারিং বাকি রয়েছে।

তবে অ্যান্টি-টিউবারকিউলোসিস (টিবি) ভবনের ৩৪ তলা পর্যন্ত নির্মাণকাজ এখনও চলমান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অন্যদিকে নরসিংদীর সাতিরপাড়ায় বিএমআরই প্রকল্পের আওতায় ক্লিন রুম ওয়াল ও সিলিং প্যানেল, ইউটিলিটি ও প্রোডাক্ট ডেভেলপমেন্ট মেশিনারি, ওয়াটার সিস্টেম, ইলেকট্রিক্যাল সার্ভিস, স্যানিটারি ও প্লাম্বিং, ওয়্যারহাউজের টেম্পারেচার মনিটরিং সিস্টেমসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া প্রশাসনিক ভবন, সাধারণ উৎপাদন ইউনিট ও অনকোলজি উৎপাদন ভবনের বিভিন্ন উন্নয়ন কাজও শেষ হয়েছে। তবে এই প্রকল্পে এইচভিএসি সিস্টেম, ফায়ার ডিটেকশন ও ফায়ার ফাইটিং সিস্টেম, পার্টিশন ওয়াল নির্মাণ, ফ্লোর ইপোক্সি, ভবনের অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্ষণাবেক্ষণ এবং ইনজেক্টেবল মেশিন স্থাপনের কাজ এখনও চলমান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রসপেক্টাস অনুযায়ী যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে। কেবল দুটি স্ট্যাবিলিটি চেম্বার এখনও সরবরাহ করা হয়নি। ইতোমধ্যে সরবরাহকৃত যন্ত্রপাতির কিছু চালু হয়েছে এবং কিছু স্থাপনের পর্যায়ে রয়েছে।

নিরীক্ষকরা আরও জানান, কোম্পানির এক সরবরাহকারী চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় সেই চুক্তি বাতিল করা হয়েছে। এ কারণে আগাম পরিশোধ করা ২ কোটি টাকা ফেরত নিয়ে তা পুনরায় কোম্পানির আইপিও অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি আইপিওর অর্থ প্রসপেক্টাসে উল্লেখিত উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করছে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শর্তও অনুসরণ করছে। এছাড়া ব্যাংক ঋণ পরিশোধের জন্য ব্যবহৃত অর্থও নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যয় করা হয়েছে বলে নিরীক্ষকরা নিশ্চিত করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments