সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশনের পর ফের ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
spot_img
spot_img

কারেকশনের পর ফের ঊর্ধ্বমুখী পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩০ আগস্ট সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ৪৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ২৪.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৩২.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৬.২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৯.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮.৪২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ২৪০ টি শেয়ার ২ লাখ ৮৩ হাজার ৭৭৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ ৫৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪০৭.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৯৩.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২৭৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১২৩ টির, কমেছিল ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৭১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩২.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ৪২ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার ৩৫১ টি শেয়ার ২ লাখ ৮৭ হাজার ৬০১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪২ লাখ ৬৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৬ শতাংশ বা ৬৮.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৮৯৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৪৬ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৪ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিলো ৪২ কোটি ২ লাখ ৫৮ হাজার ১০৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮২ লাখ ৩৭ হাজার ৭৪৩ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments