বৃহস্পতিবার, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকারেকশন দিয়ে সপ্তাহ শেষ
spot_img
spot_img

কারেকশন দিয়ে সপ্তাহ শেষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ আগস্ট বৃহস্পতিবার কারেকশনের মধ্য লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। এদিন সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৪১.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৬০.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪২৩.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৬৯ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৪২৫ শেয়ার ৩ লাখ ৭ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা।

গতকাল ১৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৭১.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬৬.২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪২৬.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৮টির, কমে ২১৬টির এবং অপরিবর্তিত রয় ২০টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩৬.৯০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮৩ কোটি ৭৭ হাজার ৬৮৫ শেয়ার ৩ লাখ ৩২ হাজার ৩৫৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৬৫ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৪৬ কোটি ৬৪ লাখ ৯৩ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৭০৭.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৪টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৮ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৮৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৪২ লাখ ১ হাজার ২০৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৩ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৩২৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments