ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ মে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিকে সূচক বাড়ার পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। সেই সঙ্গে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৮.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯৮.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৪৯.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৬৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৭২৯টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ২০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২০৮ কোটি ৩১ লাখ ৮৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৮ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪০ শতাংশ বা ২৬.২৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৬৯.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৪৭.৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৩২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৪৯.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৬টির, কমে ১১২টির এবং অপরিবর্তিত রয় ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৬.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৮৯৩টি শেয়ার ২ লাখ ১৬ হাজার ৮৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭২ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৪৯.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৬৪.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৬১৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩১ কোটি ৯৪ লাখ ১৬ হাজার ৭০২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ১৪ লাখ ৪১ হাজার ৮৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments