বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকাল বৈশাখীতে আসছে বউ শাশুড়ি
spot_img
spot_img

কাল বৈশাখীতে আসছে বউ শাশুড়ি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বউ শাশুড়ি’ আগামীকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে বৈশাখী টিভিতে। টিপু আলম মিলনের গল্পে চিত্রনাট্য ও পরিচালনায়  আকাশ রঞ্জন।

এতে গল্পের নায়ক আবিরের বিয়ে নিয়ে পরিবারের সবাই যখন ব্যস্ত তখন আবির তার প্রেমিকা শিলাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। কারণ আবিরের মা রওশন আরা তার ছেলের সঙ্গে কোনো আলোচনা না করেই, তার ব্যবসায়িক পার্টনার আজমল সাহেবের মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে। কারণ আজমল সাহেবের মেয়েকে পুত্রবধূ বানাতে না পারলে রওশন আরাকে পুরো পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। মেজ ছেলে দুলাল দায়িত্ব নেয় শিলাকে বাড়ি থেকে বের করে আজমল সাহেবের মেয়ে ডায়নাকে বাড়ির বউ করার।

উল্লেখ্য, পারিবারিক এমনই নানা উত্তেজনা আর নাটকীয়তা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মুনিরা মিঠু, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, আমিন আহদে, অনামিকা ও গুলশান আরাসহ অনেকেই।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments