ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৮ মে, বৃহস্পতিবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৭ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, স্টান্ডার্ড ইন্সুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং যমুনা ব্যাংক।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২১ মে, রোববার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ মে, সোমবার।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এদিন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments