ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ১৩ নভেম্বর, সোমবার রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: মীর আক্তার, রহিমা ফুড, আইটিসি, কাসেম ইন্ডাস্ট্রিস, তিতাস গ্যাস, ন্যাশনাল টি কোম্পানি, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র জানায়, মীর আক্তার হোসেন, রহিমা ফুড, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, কাসেম ইন্ডাস্ট্রিস, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের লেনদেন স্পট মার্কেটে শেষ হবে আগামী ১৪ নভেম্বর, মঙ্গলবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর, ২০২৩।
এছাড়াও, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৫ নভেম্বর, বুধবার। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর, ২০২৩।
উল্লেখ্য, রেকর্ড ডেটের কারনে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন ঐদিন বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments