ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২৩ মে, মঙ্গলবার রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৮ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন এদিন বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments