বুধবার, ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকাসেম ইন্ডাস্ট্রিজের বোনাস ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

কাসেম ইন্ডাস্ট্রিজের বোনাস ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি কাসেম ইন্ডাস্ট্রিজ পিএলসি ঘোষিত ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটির পরিচালনা ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এর প্রেক্ষিতে বোনাস শেয়ার ইস্যুর জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করলে সম্প্রতি বিএসইসি তা অনুমোদন করে।

আগামী ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠেয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বোনাস শেয়ার ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

ওই বোনাস ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণেে জন্য আগামী ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে কাসেম ইন্ডাস্ট্রিজের শেয়ার থাকবে, তারাই কেবল বোনাস লভ্যাংশ পাবেন।

প্রসঙ্গত, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস ডিভিডেন্ড ইস্যু করা যায় না। আর বোনাস  ডিভিডেন্ড অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি তা ইস্যুর যৌক্তিকতা যাচাই করে দেখে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments