বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকিভাবে দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান: জানতে চেয়েছেন হাইকোর্ট
spot_img
spot_img

কিভাবে দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যান: জানতে চেয়েছেন হাইকোর্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলেন- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। দুর্নীতি, অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ ছিল এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন- তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুর ১২টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খানকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আসামি দেশত্যাগ করে চলে গেল আর আপনারা নীরব দর্শক হয়ে দেখতেছেন। যেখানে দুদক আছে, বিএফআইইউ আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারপরও সে কীভাবে পালিয়ে যায়!’ আদালত বলেন, ‘মামলা হয়েছে, নিষেধাজ্ঞা হচ্ছে, তদন্ত হচ্ছে, তারপরও কীভাবে সে দেশ ত্যাগ করল?’

আদালত বলেন, ‘কী কী মামলা করা হয়েছে, কীভাবে ফ্রিজ করা হয়েছে, কীভাবে নিষেধাজ্ঞা হলো, কখন কীভাবে পালিয়ে গেল- এগুলোর বিস্তারিত ইতিহাস আমাদের জানাবেন।

আদালত আরও বলেন, ‘আমরা চাই আমাদের অর্থনীতি ভালো থাকুক। দেশের মানুষ উপকৃত হোক, দেশের উন্নয়ন হোক, মানুষ যাতে ডাল-ভাত আনন্দের সঙ্গে খেতে পারে। এভাবে টাকা যদি বাইরে চলে যায়, তাহলে দেশের মানুষ কীভাবে সুন্দর জীবন-যাপন করবে? এগুলো আমাদের দেখতে হবে। এটা দেখা দুদকের প্রধান দায়িত্ব। ’

উল্লেখ্য, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। স্থল সীমান্ত দিয়ে ৩ নভেম্বর ভারত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তার সঙ্গে স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরির আমজাদও রয়েছেন। আমজাদ হোসেনের দুর্নীতির কারণে সম্প্রতি তার সব ব্যাংক হিসাব জব্দ (অ্যাকাউন্ট ফ্রিজ) করেন আদালত। এ ছাড়া সাউথ বাংলা ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে যেতে বাধ্য হন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন।

ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বলা হয়, চার দেশে বিপুল পরিমাণ অর্থপাচার করেছেন আমজাদ হোসেন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, সিঙ্গাপুর ও ভারতে একাধিক বাড়ি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। পাচার করা বিপুল অঙ্কের অর্থে তিনি যুক্তরাষ্ট্রে প্রাসাদ গড়েছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments