রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকী দেখবেন, কোথায় দেখবেন
spot_img
spot_img

কী দেখবেন, কোথায় দেখবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

চরকি

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘ইনসাফ’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম প্রমুখ। ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকেই ভাবছে, এক সময়ের ডন ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। এমন পরিস্থিতিতে একটি পুরোনো মামলার তদন্ত শুরু করে পুলিশ কর্মকর্তা ফারিণ। এগিয়ে যায় গল্প।

হইচই

হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘আকা’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ। গল্পে দেখা যায়, আবুল কালাম আজাদ ওরফে আকা নামে এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারও সহায়তা পায় না সে। তার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়েলিটি শোতে অডিশন দিয়েও অপমানিত হতে হয়। অপমানে আর অবহেলায় একসময় হিংস্র হয়ে ওঠে আকা। বদলে যায় তার পথ। একের পর খুন করতে থাকে সে। একদিন সে নিখোঁজ হয়ে যায়।

নেটফ্লিক্স

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘ওয়েনেসডে’। এতে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, এমা মেয়ার্স, লেডি গাগা। নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘ওয়েনেসডে’। গত ৬ আগস্ট দ্বিতীয় সিজনের প্রথম ভাগের পর ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের শেষ চার পর্বে উন্মোচন হবে নেভারমোর একাডেমির গোপন রহস্য। পুরোনো চরিত্রদের সঙ্গে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন মুখ, যা ওয়েনেসডের জীবনকে আরও বিপদের মুখে ফেলবে। এ ছাড়া একই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ইন্সপেক্টর জেন্দে’। এতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, জিম সর্ব, সচিন খেড়েকর প্রমুখ। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা।

জিও হটস্টার

জিও হটস্টারে মুক্তি পেয়েছে কন্নড় সিনেমা ‘সু ফ্রম সো’। অভিনয়ে জেপি থুমিনাড, শানিল গৌতম প্রমুখ। মার্লু নামে উপকূলীয় এক গ্রামের গল্প সু ফ্রম সো। গ্রামের মানুষের প্রতিদিনকার জীবনযাপনের চিত্র কমেডির মোড়কে তুলে এনেছেন নির্মাতা। একদিন গুজব ছড়ায়, অশোককে ভূতে ধরেছে। সুলোচনা নামে সেই ভূতের ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে গ্রামের মানুষেরা। এগিয়ে যায় গল্প।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments