ডেইলি শেয়ারবাজার রিপোর্ট : পুঁজিবারে তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেম স্থাপনের অনুমোদন দিয়েছে। গত ২২ ডিসেম্বর কোম্পানির ২০তম এজিএমে শেয়ারহোল্ডাররা এই অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের পর রং, কেমিক্যাল, এবং পানি খরচ কমবে। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা মুনাফা বাড়বে।
উল্লেখ্য, কুইন সাউথ টেক্সটাইলের অটো ডিস্পেন্সিং এবং আধুনিকায়ন সল্ট রিকভারি সিস্টেমস স্থাপনের সাথে ১৬ কোটি টাকা ব্যয় হবে।
ডেইলি শেয়ারনবাজার ডটকম/ই.


































Recent Comments