ডেইলি শেয়ারবরজার ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নামিয়ে চলে গেছেন না ফেরার দেশে। কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার চিকিৎসকরা।

মঙ্গলবার ৩১ মে কলকাতার গুরুদাস কলেজের নজরুল মঞ্চে গান গাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন কেকে। সাথে সাথে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কেকে এর মৃত্যুতে টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তায় লিখেছেন, জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের অকালমৃত্যুর খবরে মর্মাহত। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান। শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।
উল্লেখ্য, মাত্র ৫৩ বছর বয়সে মারা গেছেন এই জনপ্রিয় শিল্পী।
ডেইলি শেয়ারবরজার ডটকম/এটি.


































Recent Comments