বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকোরিয়ান যুবককে বিয়ে করলেন মডেল তৃণ
spot_img
spot_img

কোরিয়ান যুবককে বিয়ে করলেন মডেল তৃণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ কোরিয়ান যুবক জিনবো চৈ’কে বিয়ে করলেন বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর রাজধানীর শুটিং ক্লাবে তার প্রেমিক’র সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন
এই যুবকের ভাষ্য আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি।

মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দদূষণ, বায়ুদূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এই দেশের জামাই হয়ে গেলাম।জানা গেছে, কোরিয়ান যুবক জিনবো চৈ বাংলাদেশে আসেন চাকরির সুবাদে। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে ভিনদেশে মন বসছিল না জিনবোর। কিন্তু যখন তার পরিচয় হলো এক তরুণীর সঙ্গে, তখন গল্পটা পাল্টে গেলো। সেই বদলে যাওয়া গল্প এখন পরিণতি পেয়েছে বিয়ের মাধ্যমে।

অন্যদিকে জিনবো চৈ-কে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুব ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
২০১১ সাল থেকে র্যা ম্পের নিয়মিত মুখ তৃণ। দেশ-বিদেশের বিভিন্ন র্যা ম্পে হেঁটেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন নাটক ও মিউজিক ভিডিওতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এসএস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

আজ লেনদেনের শীর্ষে যারা

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ দর পতনের শীর্ষে যারা

Recent Comments