ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোহিনূর ক্যামিকেলস কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের সাধারন শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ৬০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments