ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ক্যান্সারে আক্রান্ত হেভি মেটাল ব্যান্ড মেকানিক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদের চিকিৎসার তহবিল সংগ্রহে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ২৫ জুলাই বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে চলবে এ কনসার্ট।
‘কনসার্ট ফর ইমরান’ শিরোনামে এ কনসার্টের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি; যেখানে গান শোনাবে ইমরানের হাতে গড়া মেকানিক্স হাইওয়েসহ আরও ৮টি ব্যান্ড।
আয়োজক সংগঠনের সভাপতি রিদোয়ান সালেহ্ চৌধুরী বলেন ইমরান ভাইয়ের চিকিৎসার জন্যই এই উদ্যোগ। কনসার্ট থেকে যা আয় হবে সবটুকু আমরা ইমরান ভাই বা মেকানিক্স ব্যান্ডের হাতে তুলে দেব।
এই আয়োজনে অংশ নিচ্ছে আটটি ব্যান্ড-মেকানিক্স হাইওয়ে সোনার বাংলা সার্কাস পাওয়ারসার্জ আপেক্ষিক দুর্গ রকসল্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। চলতি বছরের জুনে ইমরানের খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। ২০০৮ সালে ইমরান মেকানিক্স ব্যান্ড ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি। পেশাগত কারণে গানে আর সময় দিতে পারেননি বলে জানিয়েছেন ইমরান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments