ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির গত ৩০ জুন, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
উত্তরা ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
এমারেল্ড অয়েল: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
মিডল্যান্ড ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের ঘোষণাকৃত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে।
আলোচিত হিসাব বছরে কোম্পানিটি ০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবজার ডটকম/এম আর.


























Recent Comments