ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির। কোম্পানি তিনটি হচ্ছে- ম্যাকসন্স স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ন্যাশনাল হাউজিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যাকসন্স স্পিনিং: আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) এর রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে ম্যাকসন্স স্পিনিংয়ের ’বিবিবি’- রেটিং দেওয়া হয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-৩ হয়েছে।
২৬ জুন,২০২১ ও ৩০ জুন,২০২০ সমাপ্ত সময়ের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: ন্যাশনাল ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের “এএ+” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-১ হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন ,২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ন্যাশনাল হাউজিং: ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল) দীর্ঘমেয়াদে ন্যাশনাল হাউজিংয়ের “এএ-” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-২ হয়েছে।
কোম্পানিটির ৩১ মার্চ ,২০২১ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments