ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ পহেলা আগস্ট, সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
অ্যাসোসিয়েটেড অক্সিজেন: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) “এ৩” রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটির ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ইসিআরএল) দীর্ঘ মেয়াদে ‘এএ-১’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং করেছে। ৩০ জুন, ২০২১ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments