ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এ সময় ক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয় কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে- রতনপুর স্টিল রি-রোলিং মিলসের শেয়ারের দর সর্বশেষ ১৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.২১ শতাংশ বা ২০ পয়সা।
অ্যাডভেন্ট ফার্মার শেয়ারের দর সর্বশেষ ২২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.৪৪ শতাংশ বা ১০ পয়সা।
অগ্রণী ইন্সুরেন্সের শেয়ারের দর সর্বশেষ ৩৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.২৯ শতাংশ বা ১০ পয়সা।
প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারের দর সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.২৬ শতাংশ বা ১০ পয়সা।
আরামিট লিমিটেডের শেয়ারের দর সর্বশেষ ২৫৮ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.১৫ শতাংশ বা ৪০ পয়সা।
এছাড়াও আজ ক্রেতা সংকটে আছে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। শেয়ারটির দর কমেছে ১০ পয়সা বা ০.০১ শতাংশ এবং শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৭৫০ টাকা ১০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments