ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হলেও এখন বেলা ১২ টা ১৮ মিনিটে সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এসময় ক্রেতার সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির শেয়ার। ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এসব কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সা, মেঘনা পেট্রোলিয়ামের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৯৮ টাকা ৬০ পয়সা এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। এই কোম্পানিগুলো ক্রেতা সংকটে হল্টেড হয়েছে এবং এদের দর অপরিবর্তিত রয়েছে।
এছাড়া বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) এর আজ কেনাবেচা হয়নি। এই দুই কোম্পানি ক্রেতা না পেয়ে হল্টেড হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments