ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সাপ্তাহে অর্থাৎ ১৩ আগস্ট, ২০২৩ তারিখ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চার কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে খাদ্য খাত। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে মোট লেনদেনের ১৯.৯ শতাংশ করে অবদান রয়েছে খাদ্য খাতে। বিবিধ খাতে ৯.৮ শতাংশ লেনদেন হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়াও, সাধারণ বীমা খাতে ৯.৩ শতাংশ লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
সমাপ্ত সপ্তাহে অন্য খাতগুলোর মধ্যে- ফার্মা খাত, প্রকৌশল খাত, বস্ত্র খাত, জীবন বীমা খাত, কাগজ খাত, ভ্রমণ খাত, আইটি খাত, সিমেন্ট খাত, জ্বালানি-বিদ্যুৎ খাত, ট্যানারি খাত, ব্যাংক খাত, পাট খাত, সেবা খাত, সিরামিক খাত, মিউচ্যুয়াল ফান্ড খাত এবং আর্থিক খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments